ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। সোমবার (২৩ জুন) সকালে মানববন্ধন কর্মসূচিতে শত শত ব্যবসায়ী ছাড়াও রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।

বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিক।

বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক ও ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর বাজারের ব্যবসায়ী গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী কামরান সরোয়ার্দী ও নেছারুল ইসলাম।

বক্তারা বলেন, বারইয়ারহাট পৌরসভা অংশে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোন ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুুর্ঘটনা। ফুটওভার ব্রিজ থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন এবং সেটিও চলাচলের জন্য খুব বেশি উপযোগী নয়। আন্ডারপাস না থাকায় সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে বারইয়ারহাটে একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্ডারপাস নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়নে তৎপর না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচির দেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram