ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মেট্রিক টন সরকারি চাল ও গম

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে এক ব্যবসায়ীর গুদাম থেকে জব্দ করা হয়েছে ১৮ মেট্রিক টন সরকারি চাল ও গম।

সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব খাদ্যশস্য জব্দ করা হয়। অভিযানে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মেদ ও গোমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ইউএনও মনজুর আলম গোমতি বাজারে মো. মমতাজ উদ্দিনের ভাড়া করা একটি গুদামে অভিযান চালান। অভিযানে সরকারি চাল ও গম অবৈধভাবে মজুদের প্রমাণ মেলে। সেখান থেকে ১৮ মেট্রিক টন খাদ্যশস্য জব্দ করা হয়।

মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম জানান, সরকারি চাল ও গম অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনকে তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গোমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, জব্দ করা চাল ও গম বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram