ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

ঝিনাইদহ সীমান্তে বাইসাইকেল চালকের কাছে পাওয়া গেল দেড় কোটি টাকার স্বর্ণ

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৯ স্বর্ণের বারসহ মোমিন হোসেন (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে। মোমিন একটি বাইসাইকেল চালিয়ে স্বর্ণগুলো সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা।

জীবননগরের ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে একটি বাইসাইকেলসহ আটক করা হয়। আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রোববার দিবাগত রাত ১২টায় ৫৮ বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে আটটি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram