ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৭
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহমেদ (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক রাজু আহমেদ নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে। রোববার রাত থেকে ভ্যানসহ নিখোঁজ ছিলেন নিহত রাজু আহমেদ। মূলত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা যায়, একজন প্রতিবন্ধীর সঙ্গে ভ্যানচালকের কাজ করতেন রাজু। কিন্তু গত এক সপ্তাহ ধরে ভ্যানটি নিয়ে ভাড়ায় যাতায়াত করছিলেন তিনি। গতকাল থেকে নিখোঁজ ছিলেন রাজু। সোমবার সকালে সড়কের পাশে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

নিহত রাজুর মা সুলতানা বেগম বলেন, ‘আমার ছেলে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করা এক প্রতিবন্ধীর ভ্যান চালাতো। রোববার রাত থেকে নিখোঁজ ছিল। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’

এদিকে, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে রক্তাক্ত অবস্থায় ভ্যানচালক রাজু আহমেদের মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করা হয়েছে। মূলত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram