ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ এবং রাবারড্যাম-লিয়াকতগঞ্জ সড়ক বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, খাসিয়ামারা নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কারণে দুই তীরের বসতবাড়ি ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। প্রতিদিন ট্রাক্টর ও ট্রাক চলাচলের ফলে উপজেলার একমাত্র সংযোগ রাস্তা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভেঙে লক্ষ্মীপুর ইউনিয়নের ২০-২৫টি গ্রাম প্লাবিত হয়ে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুত ড্রেজার মেশিন অপসারণ ও বেড়িবাঁধটি সংস্কারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে নোয়াপাড়া গ্রামের হাইজুর রহমান, আবদুস সালাম, আব্দুল হাদিস, আব্দুল্লাহ, শহিদ মিয়া, আব্দুল আজাদ, মকবুল হোসেন, দেলোয়ার হোসেন, জহির মিয়া, কামাল হোসেন, হাবিবুর রহমান, আইনা মিয়া, আব্দুছ সামাদ, শফিকুল ইসলাম, লাল মিয়া, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, হাফিজ মিয়া, রফিক মিয়া, আলা উদ্দিন, জাহাঙ্গীর আলম, শহিদ উল্লাহ, রহমত আলী, রমজান আলী, এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram