ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ফাস্টফুড দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

শহিদ জয়, যশোর: পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে যশোর শহরের একটি ফাস্টফুড দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জুন) দুপুরে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে অবস্থিত 'আড্ডা' নামে ওই খাবার দোকানে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন) এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

অভিযানের সময় ‘আড্ডা’ ফাস্টফুড দোকানের রান্নাঘরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। রান্নাঘরে সংরক্ষিত ছিল বিভিন্ন ধরনের পঁচা ও বাসি খাবার, যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরে ডাস্টবিনে ফেলা হয়। একইসাথে দোকানের সার্বিক পরিবেশও অস্বাস্থ্যকর ও ভোক্তা নিরাপত্তা পরিপন্থী বলে চিহ্নিত করা হয়।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘আড্ডা’ ফাস্টফুডের মালিক মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ছেলে নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও যশোরে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া ভোক্তাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, যদি কোথাও খাদ্য অনিয়ম, প্রতারণা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে বলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram