ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মৃধাপাড়া মহিলা মহিলা কলেজের হিসার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী আফিয়া খাতুন (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

প্রতক্ষ্যদর্শী ভ্যান চালক আবুল হাশিম, মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক আমির হোসেন, অফিস সহকারী রাশেদুল ইসলামসহ অনেকেই জানায়, আজ সোমবার সকালে আফিয়ার পিতা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাজারের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে কপোতাক্ষ নদের উপরের ব্রীজ পার হলে পিছন থেকে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে আফিয়া মোটরসাইকেলের পিছন থেকে বাসের চাকায় নীচে ছিটকে পড়লে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মহিদুল ইসলামও মারাত্মক জখম হয়।

এ সময় স্থানীয়রা আফিয়াকে ও তার পিতাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মহিদুল ইসলাম চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মৃধাপাড়া মহিলা কলেজে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, এ ঘটনার পরপরই এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram