ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে হাসপাতাল জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। রবিবার (২২ জুন) বিকেলে নবজাতকের স্বজনরা হাসপাতালের সামনে হট্টগল করেন। পরে রাত ১১ টার দিকে ৩ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিকাল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১) নামের এক অন্তঃসত্ত্বা নারীকে ওই হাসপাতালে ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৯ টার দিকে আবার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া ডেলিভারি করানোর চেষ্টা করেন। পরে রাত ১০ টার দিকে নার্স ও আয়া মিলে সন্তান প্রসব করান। তারপরই নবজাতকের অবস্থা আশাঙ্কাজনক হয়ে পড়ে, সেই সময় চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করতে ব্যর্থ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশুটিকে রাজশাহীতে রেফার্ড করেন। পরের দিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্বজনদের দাবি, চিকিৎসক ছাড়াই নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করানোর সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক ফারজানা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মমিনুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram