ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2025

মিরসরাইয়ে চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাক চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন৷রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

নিহত ড্রাম ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়াপাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

জানা গেছে, মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে রবিবার সকালে ঢাকামুখী লেনে দ্রুত গতির স্ক্র্যাপবোঝাই ড্রাম ট্রাক ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক ও চালকের সহকারী নিহত হন। নিহতদের লাশ ও দুর্ঘটনার শিকার গাড়িগুলো জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram