ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2025

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার সাবডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী আফজাল হোসেন এর পুত্র আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিউল হোসেন (১৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ ২২ জুন বেলা এগারোটার সময় অভিরামপুর গ্রামে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা এগারোটার সময় সামিউল আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় থেকে ক্লাস শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় কড়ইতলা-গোরড়ি সড়কের উপর একটি ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তার উপর দাড় করানো গাড়ীকে সজোড়ে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সামিউলকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থইর অবনতি ঘটে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সামিউল মারা যায়। এদিন বাদ আসর চাঁদভা কড়ইতলা গোরস্থান ময়দানে তার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram