ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2025

রামুতে দুই দিন পর খালে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া এক কৃষকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা এলাকা থেকে মরদেহটি ভেসে ওঠে।

নিহত কৃষকের নাম শামসুল আলম (৫০)। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, শুক্রবার বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে সোনাইছড়ি খাল পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান শামসুল আলম। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করলেও তাকে পাওয়া যায়নি।

পরদিন শনিবার সকালে রামু ফায়ার সার্ভিস ও বিকেলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে তারা কোনো সাফল্য পাননি। দুই দিন পর রোববার বিকেলে স্থানীয়রা খালে মরদেহ ভেসে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram