ঢাকা
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০২
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৫

তাহিরপুরে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১.৫ কি:মি: দক্ষিণ দিকে বাঁধাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত বাড়ী তল্লাশী করে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ (আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা) এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা (আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা) জব্দ করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও, এসআই বদিউজ্জামান সাথে ৩ জন পুলিশ সদস্য এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ২৭ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ৩২ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram