ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2025

জলঢাকায় এনসিপি'র সমন্বয় কমিটি গঠন

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নীলফামারীর জলঢাকা উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন তারুণ্যের প্রতিক রেজাউল করিম রাজু। তার নেতৃত্বে গঠিত এই ২৩ সদস্য বিশিষ্ট  কমিটি স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।  

গতকাল শুক্রবার ২০ জুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর এই ২৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। কমিটির মেয়াদ আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এটি কার্যকর থাকবে। 

এদিকে রাজুকে জলঢাকা উপজেলা প্রধান সমন্বয়কারী ঘোষণা করায় উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এনসিপি কেন্দ্রীয় কমিটিকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram