ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেতারা উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের হানিফ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের প্রতিপক্ষ নাসির মোল্লা পরিবারের সঙ্গে সেতারা বেগমদের জমি-জমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ নাসির মোল্লা ও বশির মোল্লা লোকজন নিয়ে সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সেতারা বেগম। পরিবারের লোকজন তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেও শারীরিক কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতারা বেগমের মৃত্যু হয়।

নিহতের ছেলে কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, আমার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিস্তারিত জেনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram