ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কাজে আর্থিক অনুদান

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন প্রবাসী সমাজ সেবক আব্দুল করিম সেন্টু। এ সময় প্রতিষ্ঠান গুলোতে প্রায় ৪২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এসময় এলাকাবাসীর পক্ষে সেন্টু মিয়াকে ফুলের শুভেচ্ছা জানান।

শুক্রবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার জিরতলী বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বরকত উল্যা ভূইয়া বাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি বলেন, আগামীতে আল্লাহ রহমতে এসব সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদুর রহমান শাহিন, ইউছুফ আলী, মসজিদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহিন উদ্দিন, স্থানীয় মেম্বারসহ এলাকার অনেকেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram