ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের কাশিমনগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও বাসের চার যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।

আহতরা হলেন- ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মন্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর দিকে যাওয়া ‘শুকতারা পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন। এতে ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ পাঁচজন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram