ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

রাজবাড়ীতে ৩ সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামের ৩ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো: মিঠু শেখের বিরুদ্ধে।

রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, “ঘটনাস্থলে গিয়ে মনিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।”

শুক্রবার সকালে পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। নিহত মনিরা বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের ভাষ্যমতে, দীর্ঘদিনের এই দম্পতির জীবনে পারিবারিক অশান্তি বিরাজ করছিল। ২০০১ সালে মিঠু শেখের সঙ্গে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করছিল। স্বজনদের অভিযোগ, মিঠু শেখ পরকীয়ায় আসক্ত ছিলেন, যা তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে ওঠে।

নিহত মনিরার শিশুকন্যা পাঁচ বছর বয়সী শিশুকন্যা মীম ঘটনার রাতের বিবরণ দিয়ে বলেন, “আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে আব্বু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বালিশ চাপা দিয়ে মেরে ফেলে।”

এলাকাবাসীর এ নিমর্ম হত্যার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন। পাশাপাশি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram