ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

ধামইরহাট থানা পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি তদন্তে কমিটি গঠন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি জানাজানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নওগাঁ জেলা প্রশাসক। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে থানায় এ ঘটনাটি ঘটেছে। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

কয়েকটি ছবি থেকে দেখা গেছে, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও করা হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।

এ বিষয়ে থানা পুলিশ জানান, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেন (৩০) কে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেনি ওসি আবদুল মালেক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram