ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

কমিটি সম্পর্কে জানেন না, তবুও পেলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম।

কিন্তু কয়েক ঘন্টা পার না হতেই উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার তার ফেসবুকে পোস্ট করে অভিযোগ তোলেন কমিটি সম্পর্কে তিনি অবগত নন। এর আগেও তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবে না।

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যকে স্বচ্ছ অবস্থান হিসেবে দেখলেও, কেউ কেউ ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা রাজের এমন ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন দাবি করেছেন ছাত্রদলের পদ পেতে রাজ তালুকদার তার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, “আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে সদ্য ইউনিয়ন ছাত্রদলে যুগ্ন আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার বলেন, কমিটি সম্পর্কে আমি কিছু জানিই না। আমি কখনোই কোন রাজনৈতিক দলের সাথে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এই কর্মকান্ড আমাকে অবাক করেছে। হাই কমান্ডের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram