ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

সিরাজগঞ্জের কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে একজন নিহত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার সংলগ্ন গাক সেন্টারের নিকটে আজ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে আটটায় কোনাবাড়িগামী একটি বাস উল্টে সড়কের পাশে পড়ে গেছে। এতে জেনিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩১০৫৭) ওই বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত ওই ব্যক্তির নাম আয়নাল হক (৫৮)। তিনি পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। সোনামুখী বাজারে তিনি চালের ব্যবসা করতেন। এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন ( ২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান এবং গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী রৌহাবাড়ি গ্রামের জিয়াউল হক বলেন, রাস্তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ওই বাসটি রাস্তার পাশে উল্টে গেল। তখন দৌঁড়ে সেখানে যাই। এসময় গাক অফিসের কয়েকজন এগিয়ে আসে। আমরা গ্লাস ভেঙ্গে মোট চারজনকে উদ্ধার করি। এসময় একজনকে মুখ থেতলানো অবস্থায় বের করি। ততক্ষণে সে মারা গেছে।

ওই বাসের একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই বাসের যাত্রী আহত হাসি খাতুনের পুত্র। কিন্তু তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি। এদিকে সংবাদ পেয়ে কাজিপুর থানা পুলিশ এবং কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যান।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বাসটি উঠানোর মতো কোন যন্ত্র আমাদের এবং এখানকার ফায়ার সার্ভিসের নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram