ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্রসহ দুইজন ইউপিডিএফ সন্ত্রাসী আটক

মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপর ১:০০ ঘটিকার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নেতৃত্বে অত বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনারা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তাদের থেকে দেশীয় পিস্তল(এলজি) ০১ টি, কার্তুজ ০২ টি, এমুনেশন (বল) ০৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ(ল্যামিনিটিং) ১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ০১ টি, হিসাবের খাতা ০১ টি, চাপাতি ০১ টি, রামদা ০১ টি, গুলতি/ বাটল ০১ টি, নোটবুক ০৪ টি, ব্যাগ ০২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ০১ টি জব্দ করা হয়।

আটককৃত হলেন— রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সুবল/ সুগা চাকমা (৪২) ও বিন্দুময় চাকমা (৪১)।

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের আওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram