ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকার জন্য শশুরকে গাছে বেঁধে নির্যাতন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাই মোঃ দাউদ মন্ডল এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক। সে একই এলাকার লিয়াকত প্রামাণিক এর ছেলে।

খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামাণিককে উদ্ধার করাসহ ঘটনার সাথে জ‌ড়িত থাকার অপরা‌ধে উস্কানিদাতা একই ইউপির সমসপুর গ্রামের মোঃ মিজান মন্ডলসহ তার দুই ছেলে মোঃ দাউদ মন্ডল ও মোঃ নাজমুল মন্ডল নামে তিনজনকে আটক করেছে।

জানা যায়, জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামাণিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামাণিকের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌সে সময় এক মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামাণিক। কিন্তু ছয় বছ‌র পার হয়ে গেলেও টাকা ফেরত দিতে পারে না। পরে এ‌ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার সালিশ করেও এর সুরাহা হয়নি। পরে বৃহস্পতিবার সকা‌লে সাইদুল প্রামাণিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাই দাউদ মন্ডল।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সাইদুল প্রামাণিককে উদ্ধার করেছে। সেই সা‌থে ঘটনায় জ‌ড়িত থাকার অপরা‌ধে জামাইসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram