ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৬
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

যশোরে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে ইউসুফ আলী (৪২) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ডা. টুলু জানান, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। পরদিন করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে একইদিন সকালে করোনা আক্রান্ত অবস্থায় আইসিইউতে ভর্তি থাকা আরেক রোগী শেখ আমিরের মৃত্যু হয়। বর্তমানে আইসিইউতে আরও দুইজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আরএমও।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram