ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৫
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

রাজবাড়ীতে গরুবাহী নসিমন খাদে পড়ে ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট মোড় নিকট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাজবাড়ীর দিক থেকে একটি গরু নিয়ে নসিমন যোগে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ী রতন শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, নসিমনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram