ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৫

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫জুন শেখ আমির সার্জারি বিভাগে ভর্তি হন। করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ সনাক্ত হলে ১৬ জুন বিকাল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

ডা.রবিউল ইসলাম আরো জানান, আইসিইউতে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram