ঢাকা
logo
প্রকাশিত : June 18, 2025

পীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে অফিস হল রুমে এইসব গাছের চারা বিতরণ করা হয়।

গুডনেইবারস এর ভলেন্টিয়ার যুবলিডার মিনু রায়ের সভাপত্বিতে গাছ বিতরণ সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, সূর্য্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, সাংবাদিক বিষ্ণুপদ রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান ও এডমিন অফিসার সাইফুল ইসলামসহ আরও অনেকে।

আলোচনা সভায় বিশ্ব পরিবেশের উপর বিশদ আলোচনা শেষে অতিথিবৃন্দ বিনামূল্য ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেন। পরে একই মঞ্চে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram