ঢাকা
logo
প্রকাশিত : June 18, 2025

‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেপ্তার

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বনানী থানায় দায়েরকৃত মামলায় তাকে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ‘তান্ডব’ সিনেমা মুক্তির পরপরই অনলাইনে এর এইচডি (হাই ডেফিনিশন) পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কলাকুশলীরা এতে চরম হতাশা প্রকাশ করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া (শাহরিয়ার শাকিল) উক্ত আসামিসহ আরও এজাহারনামীয় কয়েকজনের বিরুদ্ধে ঢাকা বনানী থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এই ঘটনার তদন্তে নামে এবং দীর্ঘ নজরদারির পর মূলহোতাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বনানী থানা হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram