ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৫

বরিশালে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অনশন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ‍বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা। এ ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবরে পয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। অনশনরত সেই নারী বলেন, ২০২১ সাল থেকে তার সৌদি প্রবাসী জলিল হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে সৌদি আরব যান জলিল।

একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে সেই নারীরে ৫ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে করেন জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সাথে মোবাইলে কথপকথন হতে থাকে তার।

সেই নারী আরও জানান, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকালে থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে অনশন শুরু করেছেন সেই নারী।

এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন সেই নারী। অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদার বলেন, সেই নারী একটি ভুয়া কাবিননামা তৈরি করেছেন। কারণ জলিল যদি প্রেমের সম্পর্কে ওই মেয়েকেই বিয়েই করতো, তাহলে সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে।

সার্বিক বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram