ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৬
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

মোরেলগঞ্জে বিএনপির দু'গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন নেতাকর্মী আহত ও কাউন্সিল পন্ড হয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দুই গ্রুপ পৃথকভাবে মামলা দুটি দায়ের করেছেন। সোমবার দুপুরে দায়ের করা দুই মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সকলেই বিএনপির নেতাকর্মী।

প্রথম মামলাটির বাদি পুটিখালী ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান শিকদার। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল। এছাড়া আসামি রয়েছে আরও ২৭ জন।

দ্বিতীয় মামলার বাদি হয়েছেন মো. শহিদুল ইসলাম। এ মামলার প্রধান আসামি প্রথম মামলার বাদি খলিলুর রহমান শিকদার। এছাড়াও এজাহার নামীয় আসামি রয়েছে ২৮ জন।

গত রবিবার বেলা ১টার দিকে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে পন্ড হয়ে গেছে ১৭ বছর পরে আয়োজিত পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। আহত হয়েছে উভয় পক্ষের ২৫ জন নেতাকর্মী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram