ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

কেরানীগঞ্জে নকল কোমল পানীয় কারখানায় অভিযান, জরিমানা পাঁচ লাখ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কৃত্রিম ফ্লেভার ও রাসায়নিক দিয়ে নকল কোমল পানীয় উৎপাদনের দায়ে এক ভেজাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) বিকেলে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে মিমি এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিএসটিআই অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সময় রোহিতপুর বাজারে দু'টি বেকারিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের ব্যাপারে বিকাশ চন্দ্র দাস জানান, ব্যবহৃত রঙ, কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া এবং পরিবেশ সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক। এগুলো খেলে শিশুর স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। জনগণের স্বার্থে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। অভিযানের সার্বিক সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram