ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেল দুই সন্তানের জননীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুই সন্তানের জননী মোছাঃ জলেখা আক্তার (৩৩) মারা গেছেন।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জলেখা লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান, দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার
হয়ে মোছাঃ জলেখা নামে এক গৃহবধূর মৃত্যুর হয়েছে।

পরিবার ও স্থানীয়দের মতে, ঘটনার দিন দুপুরে জলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জলেখা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের ছায়া নেমে এসেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram