ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৯
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। তিনি বর্তমানে আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনের টিনের ছাউনি (ট্রাকচার) বসানোর সময় অসতর্কতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার অন্যান্য সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, “বেলা ২টা ৫০ মিনিটে শামীমকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

এদিকে, শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, “এই দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram