ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০১
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

দেবহাটায় মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

বিজিবির দেয়া তথ্য মতে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে।

শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল অভিযান চালিয়ে এই ৩০ বোতল কোরেক্স মাদক ও একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram