ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে এক যুবকের মরদেহ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে হাফিজুল ইসলাম রনি (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে সোমবার (১৬ জুন) সকাল দশটার সময় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবার ও স্থানীয়রা জানায়, রনি সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার ভিসা ও অন্যান্য কাগজপত্র প্রক্রিয়াধীন ছিল।

এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। তাদের ধারণা, হত্যাকাণ্ডে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে রক্তের চিহ্ন ও ইট পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের আলামত হিসেবে বিবেচনা করছে পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা উদ্ঘাটন তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা না গেলেও অগ্রগতি হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram