ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৯
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

মনপুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতি‌নি‌ধি: ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রারা জানায়, মরদেহটি জোয়ারের পানির সাথে ভেসে এসে নদীর তীরবর্তী জিও ব্যাগের সাথে আটকে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে। তবে মরদেহটি কোনো জেলের লাশ হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় উৎসুক জনতা। খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পাহারায় রাখে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পার্শবর্তী বোরহানুদ্দিন উপজেলা থেকে নৌ পুলিশ ছুটে এসেছে ঘটনাস্থলে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হবে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। নৌ পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। এবং এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram