ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

আত্রাইয়ে সোনালী ব্যাংক অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংকের একজন অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) দুপুর ১২ টায় শাখা ব্যবস্থাপক বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) মাওলানা মুজাহিদ খান টিআর প্রকল্পের একটি বিল ফরম নিয়ে ব্যাংকে যান। উপজেলা হিসাবরক্ষণ অফিস কর্তৃক পাসকৃত বিলের বিপরীতে নগদ টাকা গ্রাহককে দেয়ার বিধান থাকলেও সোনালী ব্যাংক আত্রাই শাখার অফিসার মো. শফিক গ্রাহককে টাকা না দিয়ে টালবাহানা করেন।

তাকে পে-অর্ডার করার অজুহাত দিয়ে বিভিন্ন টেবিল ঘুরাতে থাকেন। এক পর্যায় তিনি শাখা ব্যবস্থাপকের শরণাপন্ন হলে ব্যবস্থাপক নূরনবী মিলন বিল ফরমটি পুনরায় তার নিকট পাঠিয়ে গ্রাহক মুজাহিদ খানকে নগদ টাকা প্রদান করেন।

এদিকে অফিসার শফিক কর্তৃক হয়রানীর শিকার হওয়ায় মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ শাখা ব্যবস্থাপক বরাবর দাখিল করেছেন। সোনালী ব্যাংক আত্রাই শাখার ব্যবস্থাপক নূরনবী মিলন বলেন, গ্রাহকের সাথে তার এ আচরণ ঠিক হয়নি। আমি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram