ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2025

প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ‍চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দু’দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার তাদের হাসপাতালে তুষার নামের একজন ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি।

তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু নাম এবং বয়স রাখা হয়। সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিল না। শুধু গায়ে হালকা জ্বর ছিল। এর বেশি কিছু জানা যায়নি তুষারের সম্পর্কে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি আরো বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা এমন কিছু করবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram