ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

বরিশালে করোনা পরীক্ষার কিটস সংকট, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ‍বরিশাল বিভাগের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। যদিও এখন পর্যন্ত একজন রোগীরও করোনা সনাক্ত হয়নি।

তবে বরিশাল স্বাস্থ্য বিভাগ ও বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের কাছে কিটস রয়েছে কিন্তু পরিমাণে কম। দু-এক দিনের মধ্যে বিভাগের বড় বড় হাসপাতালগুলোতে কিটসসহ অন্যান্য উপকরণ চলে আসবে।

বরিশাল বিভাগের ২টি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা পরীক্ষার জন্য কিটসসহ অন্যান্য উপকরনের সংকট রয়েছে। তবে যেসব হাসপাতালে কিটসসহ অন্যান্য উপকরন রয়েছে, তা ব্যবহারের অনুপযোগী।

এসব হাসপাতালের রোগী ও স্বজনরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তারা জানিয়েছেন. করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। কয়েকদিন পর যেতে বলেছে।

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের উপ পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, বরিশালে করোনার সংক্রমণের উদ্বেগ বাড়াছে। এ জন্য বিভাগের হাসপাতালগুলোতে ও স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে আইসোলেশন ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বরিশাল সদর হাসপাতাল, ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে করোনা কিটস এর ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দু-এক দিনের মধ্যে সব হাসপাতালে করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram