ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নির্বাচন সম্পন্ন

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হেলালী-মাহবুব-জাফর প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, মোট ৫৩ জন ভোটারের মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব (দৈনিক কালবেলা), সাধারণ সম্পাদক এস এম জাফর (দৈনিক রুপালী সৈকত), যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু (এন টিভি), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাব) ও এম. জসিম উদ্দিন ছিদ্দিকী (দৈনিক সংবাদ ও বাংলাদেশ টুডে)।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আশেক-হাসিম-আনছার প্যানেলের প্রার্থীদের মধ্যে ৭ জন ১টি করে ভোট পান এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পান। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১৪ জুন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে। 

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপন করা হয় সিসি ক্যামেরা এবং মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। 

কমিশনার মাহবুবর রহমান জানান, বহু প্রতিকূলতা অতিক্রম করে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram