ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, ৫ পরিবহনকে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার দুপুরে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।

এরআগে অতিরিক্ত ভাড়া বাবদ নেয়া প্রায় ১৫ হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় সেনাবাহিনী সদস্যরা।

এসময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড মারুফ দস্তেগীর বলেন, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়া ৬০০-৯০০ টাকা আদায় করছিলো যাত্রীদের থেকে। সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান করা হয়। তখন সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram