ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

কলাপাড়ায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা মেয়ের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী  গ্রামে মায়ের ওপর অভিমান করে  নাসিমা আক্তার (১৫) নামে  এক ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা  ৬.৩০ মিনিটে । নিহত নাসিমা পশ্চিম মধুখালী  গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সে মধুখালী মাধ্যমিক  বিদ্যালয়ের থেকে এইবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

শুক্রবার দুপুরে খাওয়ার পরে মা নাজমা বেগম পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে গালমন্দ করেন। নাজমা বেগম বিকেলে ছোট ছেলে ইয়াবিনকে নিয়ে পাশের বাড়িতে যান। সন্ধ্যার পর বাড়িতে ফিরে মেয়েকে দরজা খুলতে বললে সারা শব্দ না পেয়ে জানালা ফাঁক দিয়ে দেখতে পায় বারান্দার আড়ার সাথে নাসিমা ঝুলে আছে। মার ও ছেলের চিৎকারের প্রতিবেশী ছুটে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। 

পশ্চিম মধুখালী মেম্বার রফিকুল ইসলাম জানান,মা মেয়েকে পারিবারিক বিষয়  নিয়ে বকাবকি করলে মেয়ে অভিমান করে আত্মহত্যা করেন।

স্থানীয় চৌকিদার রাতে থানায় খবর দিলে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত)ইলিয়াস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে  মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি (ইউডি) মামলা দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram