ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

কাঠালিয়ায় অসহায়দের ঘর এবং মসজিদ-মাদ্রাসা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন খান ফাউন্ডেশনের

মাছুম বিল্লাহ জুয়েল, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহহীন অতিদরিদ্রের বসবাসের ঘর, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচরী রামপুর প্রবাসি ফাউন্ডেশন।

সংগঠন দুটি ইতিমধ্যে অনেক গুলো দরিদ্র পরিবারকে বিবাহ ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে  উপজেলায় ব্যতিক্রমধর্মী এক মানব ও ধর্মীয় সেবা করে যাচ্ছে।

চার বছর পূর্বে স্পেন, দুবাই, সৌদি, পোল্যান্ড ও মালদ্বীপ প্রবাসী ১০ ব্যাক্তি মিলে আর্ত মানবতার সেবায় মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচরী রামপুর প্রবাসি মানবিক ফাউন্ডেশন নামে দুটি সংগঠন তৈরি করে।

এ সংগঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য ছিলো গ্রামের গৃহহীন অতি দরিদ্রদের বসবাসের ঘর নির্মাণ করে দেয়া, যৌতুকবিহীন বিবাহ, চিকিৎসা সহায়তাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা।

সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের গৃহহীন দশটি অসহায় দরিদ্র পরিবারকে বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১৫ টি জামে মসজিদ ও পাঞ্জেগানা মসজিদ, ৮ টি হাফেজি নূরানী ও কওমি মাদ্রাসা উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ ফাউন্ডেশন দুটির মাধ্যমে চেচরীরামপুর ইউনিয়নের পারুল, ফরিদা, মমতাজ, আমেনা, ফিরোজা ও লাইলী বেগম পেয়েছেন তিন কক্ষের একটি করে নতুন বসতঘর। গৃহহীন এ সকল পরিবার নতুন এ ঘরে এখন আনন্দে দিন কাটাচ্ছে।

এ সংগঠনের উদ্যোগে উপজেলার মহিষকান্দি শরিফ বাড়ি ও জোমাদ্দার বাড়ি জামে মসজিদসহ ১৫ টি জুমা ও পাঞ্জেগানা মসজিদ এবং দক্ষিন মহিষকান্দি আজিজিয়া নুরানী মাদ্রাসা, গাজী বাড়ি নুরানী মাদ্রাসাসহ ৮টি হাফিজি, নূরানী ও কওমি  মাদ্রাসা উন্নয়নে সহায়তা করেছেন।

এলাকার বাসিন্দারা সংগঠন দুটির এমন মানবিক ও ধর্মীয় সেবা মূলক কর্মকান্ডের প্রশংসা করতে গিয়ে বলেন,”এ আলো ছড়িয়ে পড়ুক সবখানে”।

উপকারভুগী আল আমিন খান, পারুল, ফরিদা, মমতাজ, আমেনা, ফিরোজা, লাইলী বেগম জানান, আমাদের বসতঘর ছিলো না, খান ফাউন্ডেশনের জন্য আমরা ঘর পেয়েছি। এ ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সকলের জন্য আমরা দোয়া করি, তারা যেন গরিবদের এভাবে সাহায্য করতে পারে। আমরা এখন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছি।

কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম বলেন- মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচরী রামপুর প্রবাসি ফাউন্ডেশন দুটি এলাকায় দীর্ঘদিন যাবৎ মানবেতার সেবায় নিয়োজিত আছে। তাদের এ মহতি উদ্দ্যোগকে আমরা স্বাগত জানাই।

মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচরী রামপুর প্রবাসি ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাহফুজ খান-বলেন আমাদের এ প্রতিষ্ঠান দুটি’র লক্ষ ও উদ্দেশ্য হলো গৃহহীনদের ঘর নির্মান করে দেয়া, অসহায়কে চিকিৎসা সহায়তা, মসজিদ ও মাদ্রাসা নির্মান এবং বিবাহযোগ্য মেয়েদেরকে বিবাহে সহায়তা করা।

এ বিষয় মোঃ সোহেল জমাদ্দার, প্যানেল চেয়ারম্যান, চেচরীরামপুর ইউনিয়ন পরিষদ: তিনি জানান, মিরাজ খান ফাউন্ডেশন সমাজে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে সংগঠনটিকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram