ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

বেলাবোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বপ্ন পুড়ে ছাই প্রবাসী তাজুলের

বেলাবো (নরসিংদী): নরসিংদীর বেলাবোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী এক ব্যক্তির বসতঘর সহ সংলগ্ন অন্যান্য ঘর পুড়ে মূহুর্তে ই ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। 

ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, আজ সকাল সাড়ে ৮ টার দিকে হঠাৎ বেলাবো উপজেলার দাপুনিয়া গ্রামের মরহুম হাফিউদ্দীন আহমেদের ছেলে প্রবাসী তাজুল ইসলামের বসতঘরে আগুন জ্বলে উঠে। 

পরিবারের সদস্যদের আর্তচিৎকারে লোকজন ছুটে আসলেও মূহুর্তে আগুনের ভয়াবহতা গ্রাস করে পুরো ঘরটাকে। উপস্থিত লোকজন, পরিবারের সদস্যরা প্রাণপণে চেষ্টা করে আশেপাশে আগুন ছড়িয়ে পড়া রোধ করলেও বাঁচাতে পারেনি তাজুল ইসলামের শখের ঘর, ঘরে রাখা মূল্যবান ফার্ণিচার, ফ্রিজ, টেলিভিশন, নগদ অর্থ সহ হাজারো মূল্যবান জিনিস। 

প্রতিবেশী কিরন মিয়া জানান, কয়েকটি পানির পাম্প দ্রুত স্টার্ট করে, আশপাশ থেকে পানি দিয়ে শতাধিক মানুষের অক্লান্ত পরিশ্রমে আমরা আগুন নিভিয়েছি, কিন্তু তাজুলের ঘর ও ঘরে থাকা জিনিসপত্র বাঁচাতে পারিনি। তবে সবাই প্রাণপণে চেষ্টা না করলে হয়তো আগুন চারদিকে ছড়িয়ে পড়তো এবং বহুলোকের ক্ষতি হতো।

তাজুলের স্ত্রী শিউলি আফ্রাদ বিলাপ করে বলেন, দীর্ঘদিন প্রবাসে পরিশ্রম করে তিল তিল করে জমানো সবকিছু ধ্বংস হয়ে গেল মূহুর্তের আগুনে। আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এখন কোথায় যাব?

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram