ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৭
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল কিশোরীর

এস আই মল্লিক, ঝিনাইদহ: পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে রাবেয়া খাতুন (১৫) নামে এক কিশোরী মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামের নিজ বাড়িতে সাপে কামড় দেয়। রাবেয়া খাতুন ওই গ্রামের আব্দুল্লাহর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে সাপে কামড় দেয়। প্রথমে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে আবারো ওঝার কাছে নিয়ে যায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, সকালে অসুস্থ হয়ে পড়লে তারা আমাদের না জানিয়ে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে নেওয়ার পথে কিশোরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আবার ফেরত আনলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram