ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনকারী চক্রের ট্রাকসহ তিন সদস্য আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকার একটি পাকা রাস্তা থেকে বালু ভর্তি ট্রাকসহ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, আলীশারকুল এলাকার আক্কাছ মিয়া পুত্র শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলী মিয়া পুত্র আনোয়ার মিয়া (২২) ও মখলিছ মিয়া পুত্র আকাশ মিয়া (১৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের এবং পলাতক থাকা বালু চক্রের মূল হোতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram