ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩০
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৫

ভোট নিয়ে মানুষ কালক্ষেপণ মানবে না: মুনির হোসেন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ মুনির হোসেন বলেছেন, বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে পারেনি। ভোটাধিকার ফিরে পেতে জনগণ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছেন। ২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার কঠোর আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে দেশ ছেড়েছে। এখন মানুষ তার নিজের ভোট নিজে দিতে উদগ্রীব হয়ে রয়েছে। ভোট নিয়ে বিলম্ব বা কোন ধরণের কালক্ষেপণ বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে পটুয়াখালীর বাউফলের কালিশুরী বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন মুহাম্মাদ মুনির হোসেন।

তিনি বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের কথা অনেক আগেই বিএনপি বলে আসছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসছে। আর এসব সংস্কারের জন্য দরকার নির্বাচিত সরকার, জনগণের সরকার। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার করবেন। রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো সংস্কার করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আবদুল গণি সিকদার, কালিশুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জব্বার রায়হান ও সাধারণ সম্পাদক মো. দলিল উদ্দিন দলু মোল্লা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram