ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

সখীপুরে ব্যাটারিচালিত অটোগাড়ির চাপায় ৪ বছরের শিশু নিহত

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোগাড়ির চাপায় ইসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই এলাকার সৌদি প্রবাসি ইব্রাহীম মিয়ার মেয়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে শিশুটির পরিবার ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা এক পর্যায়ে অটোচালকের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইসরাত বাড়ির কাছে সড়কে খেলা করছিল। এসময় একটি ব্যাটারিচালিত অটোগাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ইসরাত গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত নয়টার দিকে সে মারা যায়।

এদিকে একই এলাকার অটোগাড়ির চালক আসাদুল ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি চালক আসাদুল একজন চিহিৃত মাদকসেবী। সে নেশাগ্রস্থ থাকা অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram