ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

ব্যাংকের ভল্ট ভেঙ্গে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার ৩

শিপন উদ্দিন, কেরানীগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটিতে আইএফআইসি ব্যাংক থেকে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপশাখার সিকিউরিটি গার্ড মোঃ সিয়াম (২১), আল-আমিন (৩০), ইমরান শেখ (২৬)। তাদের তিনজনের বাসা থেকে চুরি যাওয়া মোট ১৫,২০,০০০/- (পনের লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

আজ বুধবার (১১ জুন) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল হক ডাবলু এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার (০৯ জুন) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখায় চুরির সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ব্যাংকের দারোয়ান ও তার দুই সহযোগীসহ তিনজকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ব্যাংকের উপশাখায় চুরির পরিকল্পনা করে বিভিন্ন সময় ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার সময় ব্যাংকের কার্যালয়ের পিছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের লকার ভেঙ্গে ১৫,৩০,০০০/- (পনের লক্ষ ত্রিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটকসহ চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করা হয়। আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram