ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা-আতাহার সড়কের নয়ানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমনুরা-আতাহার সড়কের নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ আলী উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোরস্থান মোড় এলাকার মৃত হয়রান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসা বাড়ির গ্রীল ও দরজা বোঝাই ভটভটি নিয়ে শরীফ আলী আমনুরার দিকে যাচ্ছিল। এ সময় পিছন দিক হতে আসা একটি ট্রাক্টর ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালক ট্রাক্টরের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জর সদর মডেল থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শরিফ আলীর মরদেহ সুরতহাল শেষে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram