ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

মানিকগঞ্জে মহাসড়ক, ফেরিঘাট ও গরুর হাটের নিরাপত্তা রক্ষায় মাঠে সেনাবাহিনী

মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কসহ ফেরিঘাট এলাকায় নিরাপত্তা রক্ষায় কাজ শুরু করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসায় সেনা সদস্যরা। পরে মানিকগঞ্জ বাস কাউন্টারগুলোতে অভিযান চালায়। এসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে খোঁজখবর নেয়।

এছাড়া পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দেয় সেনা সদস্যরা। ফেরিতে গরুবাহী ট্রাক নির্বিঘ্নে পারাপারে ঘাট কর্তৃপক্ষকে সহায়তা করেন। জেলার বিভিন্ন গরুর হাটগুলোর নিরাপত্তা রক্ষাসহ যে কোন ধরনের চাঁদাবাজি, হয়রানি, অতিরিক্ত হাসিল আদায় বন্ধে কাজ করছেন সেনাবাহিনী।

মানিকগঞ্জ সেনাক্যাম্পের কমান্ডার মেজর রাফিউল চৌধুরী সাংবাদিকদের বলেন, স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে কাজ শুরু করেছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, ফেরিঘাট ও পশুর হাটে নজরদারি করছেন। মহাসড়ক, ফেরিঘাট ও পশুর হাটগুলোতে যেন কোন ধরনের চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে নজরদারি করছেন। ঈদ পর্যন্ত এই টহল ও নজরদারি জোরদার থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram